মাতৃভূমি ফুটবলে জয়ী জামিরখাল

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল জামিরখাল এফসি। শনিবার প্রতিপক্ষ বেকিরপার এফসি-কে ৩-১ গোলে হারিয়েছে তারা। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে জামিরখাল। খেলার ৪ মিনিটের মাথায় কমল সরতি জামিরখালের পক্ষে গোল করেন। আক্রমণ প্রতি আক্রমণে চলা দ্বিতীয়ার্ধের খেলার ৩৬ মিনিটে অমৃত পালের গোলে সমতায় ফিরে বেকিরপার। ফের আক্রমণাত্মক হয়ে উঠে জামিরখাল দল, খেলার ৪৮ মিনিটে বিজিত চক্রবর্তী ও আয়ূষ সিংকর ৫২ মিনিটে পর পর আরও দু’টি গোল করে জামিরখালকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে বিজয় হাসিল করে জামিরখাল এফসি। 

এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কমল সরতি, তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি যথাক্রমে বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি অজয় দেব ও বড়জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুল্টি দেব। খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, নুংশিতম্বী সিংহ, জাফর বড়ভূইয়া ও শামিম আহমেদ বড়ভূইয়া। রবিবার খেলবে এপি ধলাই এফসি ও ভুবনডহরের চা জনজাতি এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *