ধলাইয়ে মাতৃভূমি ফুটবলে চ্যাম্পিয়ন জামালপুর

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : রুদ্ধশ্বাস লড়াই ! অবশেষে সনাতনের পর পর দু’টি বল সেভে দ্বিতীয়বারের মতো মাতৃভূমি কাপ অর্জন করল জামালপুর এফসি। রবিবার ধলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে প্রায় ২০ হাজার দর্শক দারুন ফাইনাল ম্যাচ উপভোগ করলেন। এ দিন বিকেল ৩টায় সুশান্তরঞ্জন দত্ত ও স্বপনকুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবলের…

Read More

অটো সাজিয়ে ফাইনাল দেখতে মাঠমুখী জামালপুর এফসির সমর্থকরা

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : ধলাইয়ে আজ অনুষ্ঠিত হতে চলেছে প্রতীক্ষিত মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে সুশান্তরঞ্জন দত্ত ও স্বপনকুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হবে জামালপুর এফসি ও ইসলামাবাদ এফসি। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শনিবার…

Read More

কাল মাতৃভূমি কাপের ফাইনাল, মুখোমুখি জামালপুর ও ইসলামাবাদ

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আগামীকাল, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সুশান্তরঞ্জন দত্ত ও স্বপন কুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল জামালপুর এফসি ও ইসলামাবাদ এফসি। ফলে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। শনিবার বিকেলে ফাইনালিস্ট দুই…

Read More

মাতৃভূমি কাপের ফাইনালে ইসলামাবাদ

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের বহুপ্রতীক্ষিত মেগা ফাইনালের লড়াই চূড়ান্ত হয়ে গেল। আগামী ১৩ সেপ্টেম্বর শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে জামালপুর এফসি ও ইসলামাবাদ এফসি। বুধবার বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ওয়াইথাইং এফসিকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইসলামাবাদ এফসি। ফাইনালে ওঠার লক্ষ্যে…

Read More

জামিরখালকে গোলবন্যায় ভাসিয়ে মাতৃভূমি-র ফাইনালে জামালপুর

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : ডাইবর্লাং এফসি জামিরখালকে গোলবন্যায় ভাসিয়ে প্রত্যাশিত ভাবেই মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে উঠলো শক্তিশালী জামালপুর দল। সোমবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ জামিরখাল এফসি-কে ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করে তারা। আজকের ম্যাচ ছিল একপেশে, জামিরখালের সঙ্গে রীতিমত ছেলেখেলা করলো…

Read More

আজ মাতৃভূমি কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর: ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আজ, সোমবার অনুষ্ঠিত হবে চলমান মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার জামালপুর দল মুখোমুখি হবে ডাইবর্লাং এফসি জামিরখাল দলের। এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে ওয়াইথাই এফসি ও ইসলামাবাদ এফসি। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে…

Read More

মাতৃভূমি কাপের শেষ চারে ইসলামাবাদ

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : গোলরক্ষক জেঠলি সিংহের দুর্দান্ত নৈপুণ্যে ট্রাইবেকারে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠল ইসলামাবাদ এফসি। শনিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে এসএসএমএম এফসি কর্কটকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে ইসলামাবাদ। ম্যাচের শুরু থেকেই দুই দলের…

Read More

ক্রুসিতের জোড়া গোল, মাতৃভূমি কাপে সেমিফাইনালে ওয়াইথাই এফসি

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মথুরাপুর এফসিকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ওয়াইথাই এফসি। শুক্রবার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয় দুই দলই। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের ১১ মিনিটে ওয়াইথাই এফসির ডিফেন্ডার মনার…

Read More

মাতৃভূমি কাপ : ডেভিডের গোলে সেমিতে জামালপুর

বরাক তরঙ্গ ২ সেপ্টেম্বর : ধলাইয়ে প্রত্যাশিত ভাবেই ২০২৬ মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে প্রবেশ করলো টুর্নামেন্টের অন্যতম খেতাবি দাবিদার তথা অপ্রতিরূদ্ধ জামালপুর এফসি। বুধবার হাইভল্টেজ ম্যাচে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ আয়ান এফসি লোকনাথপুর দলকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা । স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে দুই শক্তিশালী…

Read More

মাতৃভূমি কাপে কোয়ার্টার ফাইনালে কর্কট এফসি

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : হাড্ডাহাড্ডি লড়াইয়ে পানিসাগর মোকাম এফসিকে ১-০ গোলে হারিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এসএসএমএম এফসি কর্কট। টুর্নামেন্টের শেষ দল হিসেবে শেষ আটে পৌঁছাল কর্কট এফসি। মঙ্গলবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমি এনজিও পরিচালিত ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই…

Read More