সোনাইয়ে সেমিফাইনালে লালখালের বিবেকানন্দ ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে জয়লাভ করল লালখালের বিবেকানন্দ ক্লাব। তারা টাইব্রেকারে ৬-৫ গোলে ডুংরিপার এফসি-কে পরাজিত করে সেমিফাইনালে স্থান করে নেয়। নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমতায় ছিল।

রবিবার সোনাই এনজিএইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিবেকানন্দ ক্লাবের হয়ে ১২ মিনিটে প্রথম গোল করেন রাজন মাঝি। ২৪ মিনিটে লাখিখান্তা দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। তবে ডুংরিপার এফসি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ২২ মিনিটে মাহমুদ লস্কর একটি গোল শোধ করেন এবং ৪৫ মিনিটে শহিদ আহমেদ সমতা ফেরান। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিবেকানন্দ ক্লাবের রাজন মাঝিকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রামকৃষ্ণ নাথ এবং সুবিনয় দাস। এদিনের ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমদ, জাফর ইসলাম, আবুল হোসেন এবং আবেদ রাসুল।
আগামীকাল সোমবার লায়লাপুর জুনিয়র স্পোর্টস ক্লাব মুখোমুখি হবে রবিন খাদেম অ্যাকাডেমি, লক্ষীপুরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *