২৯ এপ্রিল : ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধ জোরদারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রস্তাবিত এই পরিকল্পনার লক্ষ্য ইরানের বন্দর থেকে তেলবাহী ট্যাঙ্কারসহ গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল কঠোরভাবে সীমিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের মতে অর্থনৈতিক ও কৌশলগত চাপ অব্যাহত রাখতে এ ধরনের অবরোধ কার্যকর ভূমিকা রাখতে পারে। সরাসরি সামরিক হামলার ঝুঁকি এড়িয়ে ইরানকে চাপে রাখার একটি বিকল্প কৌশল হিসেবেই এই পরিকল্পনাকে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, বড় ধরনের বোমা হামলা পুনরায় চালানো বা সম্পূর্ণ সংঘাত থেকে সরে আসার তুলনায় অবরোধ বজায় রাখা অপেক্ষাকৃত নিরাপদ। এতে সরাসরি সংঘর্ষের ঝুঁকি কম থাকবে, তবে চাপ বজায় থাকবে। যদিও এই কৌশল নিয়ে হোয়াইট হাউসের ভেতরে ভিন্নমত রয়েছে বলেও জানা গেছে।



