২৫০ বছরের প্রথা ভেঙে মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি, তীব্র বিতর্ক দেশে

৩০ এপ্রিল : আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নজিরবিহীন সিদ্ধান্ত নিল মার্কিন বিদেশ মন্ত্রক। শীঘ্রই সীমিত সংস্করণে বিশেষ পাসপোর্ট চালু হতে চলেছে, যার ভিতরের প্রচ্ছদে থাকবে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর বড় আকারের ছবি। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, নতুন নকশার এই পাসপোর্ট নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করলে মার্কিন নাগরিকরা পেতে পারবেন…

Read More

দীর্ঘমেয়াদি নৌ-অবরোধ জোরদারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

২৯ এপ্রিল : ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধ জোরদারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রস্তাবিত এই পরিকল্পনার লক্ষ্য ইরানের বন্দর থেকে তেলবাহী ট্যাঙ্কারসহ গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল কঠোরভাবে সীমিত করা। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের মতে অর্থনৈতিক ও কৌশলগত চাপ…

Read More

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

২৫ এপ্রিল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির। এই সফরকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য…

Read More

ইরান যুদ্ধেই শেষ যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার! বিস্ফোরক তথ্য নিউ ইয়র্ক টাইমসের

২৪ এপ্রিল : ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত সামরিক সরঞ্জামের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, চলমান সামরিক কার্যক্রমের কারণে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত দ্রুত কমে আসছে, যা পেন্টাগনকে নতুন করে সরবরাহ ব্যবস্থাপনা করতে বাধ্য করছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন…

Read More

ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা রাশিয়ার

১৪ এপ্রিল : ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে ইরান-সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা এমনকি হরমুজ প্রণালি ঘিরে বৃহত্তর অবরোধের সম্ভাবনা রয়েছে। রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম…

Read More

ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩ এপ্রিল : ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার থেকে ‘ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের ওপর’ এই অবরোধ…

Read More

ইরানের বাজেয়াপ্ত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র

১১ এপ্রিল : দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইরানের বাজেয়াপ্তকৃত সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। Al Jazeera-এর এক বিশেষ প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। আলোচনায় যুক্ত নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, ইরানের বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের ইতিবাচক অবস্থানের পরই তেহরান আলোচনায় অগ্রসর হতে রাজি হয়। উল্লেখযোগ্যভাবে, বাজেয়াপ্ত সম্পদ ফেরত পাওয়া…

Read More

ইজরায়েলকে ‘ক্যানসার’ বলে তোপ! শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী পাকিস্তানের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলল তেল আবিব

১০ এপ্রিল : একদিকে যখন ইসলামবাদে বৈঠকে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি (Islamabad Peace Talks) ফেরানোর চেষ্টা চলছে, ঠিক তখনই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক পোস্টকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের দামামা বাজল কূটনৈতিক মহলে। ইজরায়েলকে ‘ক্যানসার’ এবং ‘অভিশাপ’ বলে আক্রমণ করার পর খাজা আসিফ যদিও তাঁর পোস্টটি মুছে দিয়েছেন, কিন্তু তাতে বরফ গলেনি।…

Read More

বিশ্বকাপের উদ্বোধনী স্টেডিয়াম থেকে পড়ে মৃত্যু ভক্তের

৩০ মার্চ : পর্তুগালের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে ভয়ানক দুর্ঘটনা। স্টেডিয়ামের ভিআইপি বক্স সিট থেকে পড়ে মৃত্যু এক দর্শকের। মেক্সিকোর এস্তাদিও আজটেকা বানোর্তে স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। তার আগে এরকম ঘটনায় দর্শক নিরাপত্তা নিয়ে উদ্বেগে অনেকে। বিশ্বকাপ শুরু হতে মাস তিনেক বাকি। তার আগে মেক্সিকোর ঘরের মাঠে তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল পর্তুগালের। মেক্সিকোর…

Read More

ইজরায়েলকে খুশি করতে গিয়ে উপসাগরীয় মিত্রদের সঙ্গে  বিশ্বাসঘাতকতা ট্রাম্পের

১৩ মার্চ : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুযায়ী মধ্যপ্রাচ্য নীতি পরিচালনা করে উপসাগরীয় দেশগুলোর সাথে এক প্রকার ‘বিশ্বাসঘাতকতা’ করছে বলে অভিযোগ উঠেছে। ‘মিডল ইস্ট আই’-এ প্রকাশিত সোমায়া ঘানুশির এক নিবন্ধে দাবি করা হয়েছে যে, নেতানিয়াহু মার্কিন শক্তিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে এনেছেন, যা উপসাগরীয় দেশগুলোর জন্য চরম নিরাপত্তা…

Read More