কাতারে ইরান-যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বৈঠক: অবরুদ্ধ তহবিল মুক্ত করার আভাস

Spread the news

২৬ মে : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের চলমান উত্তেজনা নিরসনে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় আরও জোরালোভাবে সামনে এসেছে কাতার। দুই দেশের মধ্যকার ‘সবচেয়ে সংবেদনশীল এবং অমীমাংসিত’ ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে কাতারে পৌঁছেছে ইরানের একটি অত্যন্ত উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি সমঝো স্মারকে (MoU) পৌঁছানোর লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সরাসরি এই আলোচনায় অংশ নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এই সফরের সবচেয়ে বড় চমক হচ্ছে প্রতিনিধি দলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপস্থিতি। এটি জোরালোভাবে ইঙ্গিত করে যে, দীর্ঘদিন ধরে ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা ইরানি সম্পদ ও তহবিল ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের লেনদেন বা সমঝোতা হতে যাচ্ছে। নিজেদের অবরুদ্ধ তহবিল উদ্ধার করা বর্তমানে তেহরানের প্রধানতম অর্থনৈতিক দাবি।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *