বরাক তরঙ্গ, ৭ মে : ধুবড়িতে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শহরের যোগামায়া ঘাট এলাকায় নির্মীয়মাণ একটি তিনতলা ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের।
জানা গেছে, মৃত দু’জন রাজমিস্ত্রীর কাজে নিযুক্ত ছিলেন। কাজ চলাকালীন আচমকাই এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত ধুবড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই দু’জনের মৃত্যু হয়।
মৃত শ্রমিকদের নাম আফজল হোসেন ও আজিজুর শেখ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
এদিকে, ঘটনার পর নিহতদের পরিবার ধুবড়ি সদর থানায় এজাহার দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



