মালিগাঁওয়ে ম্যানহোলে পড়ে নিখোঁজ এ মহিলা, প্রবল বৃষ্টিতে নালায় ভেসে যাওয়ার আশঙ্কা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : মহানগরে কৃত্রিম বন্যা পরিস্থিতির মধ্যেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। মালিগাঁও এলাকায় একটি খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হয়ে গেছেন পায়েল নাথ নামে এক মহিলা।

জানা গেছে, টানা ও প্রবল বর্ষণের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। সেই সময়েই অসাবধানতাবশত তিনি ম্যানহোলে পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের সন্দেহ, প্রবল স্রোতের কারণে তিনি নালার মধ্যে ভেসে গিয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *