ভুবরিঘাটে চ্যাম্পিয়ন কাবাড়ীবন্দ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দুর্দান্ত ফুটবল নৈপুণ্যে জমে উঠল ভুবরিঘাটের নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শনিবার আয়োজিত ফাইনালে কাবাড়ীবন্দ টিম (নবজাগরণ ক্লাব) ২-১ গোলে কেওটি টিম (জেজে ইয়ংস্টার)-কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। কাবাড়ীবন্দের পরিকল্পিত আক্রমণের জবাবে…
