বরাক তরঙ্গ, ১২ জুন : শিবসাগরে অবৈধ আগ্নেয়াস্ত্র চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। একটি পিস্তলসহ চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে অচিন্ত্য বরুয়া, অমর দাস ওরফে জন মেস, বিক্রম বরুয়া এবং পাপু দাস।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহ ও পাচার চক্রের সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে যে, অস্ত্রের অবৈধ ব্যবসার মূল চক্রী বা মাস্টারমাইন্ড অচিন্ত্য বরুয়া। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্য ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



