পাথারকান্দিতে ফের পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৫ লক্ষ টাকার ইয়াবা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ মে : মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। রবিবার সন্ধ্যায় পাথারকান্দি থানাধীন আছিমগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।…
