অতর্কিত হামলা: সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিতে নিহত নাগা ভিলেজ গার্ড সদস্য
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মণিপুরের উখরুল জেলায় ভোরবেলায় এক অতর্কিত হামলায় নাগা ভিলেজ গার্ডস (এনভিজি)-এর এক সদস্য নিহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে, কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাংখুল নাগা লং (টিএনএল)। নিহত ব্যক্তি হোরশোকমি জামাং (২৯), কামজং জেলার চাত্রিক খুলেন গ্রামের বাসিন্দা। জানা গেছে, সিনাকেইথেই গ্রামের কাছে টহল দেওয়ার সময়…
