গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় মাথায় গুলির আঘাতসহ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার লামলাই থানার অন্তর্গত কাংলা সাংগোম শাং ও অংগোম লাইচিং রোডের মধ্যবর্তী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ স্থানীয় যাত্রীরা রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে লামলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে শনাক্তকরণের জন্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (JNIMS) হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *