লালা ব্লক চত্বরে সদভাবনা মন্ডপে ‘সেবা সংকল্প অভিযানে’ ব্যাপক সাড়া
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : মনাছড়ায় লালা ব্লক চত্বরে সদভাবনা মণ্ডপে ‘সেবা সংকল্প অভিযানে’ ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বৃহস্পতিবারে আয়োজিত এ অভিযানে জনকল্যাণমূলক পরিষেবার লক্ষ্যে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মতো। তাহা পর্যবেক্ষণ করেন জেলা কমিশনার জয় বিকাশ। এদিন বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণের সাথে মতবিনিময় ও করেন জেলা কমিশনার জয় বিকাশ।…
