হাইলাকান্দিতে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় শাহা আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের বাড়ি হাইলাকান্দি জেলার নিতাইনগর তৃতীয় খণ্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে বিপুল…
