চেকিয়াকে ২ -১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া

১২ জুন : আজ শুক্রবার সকালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেকিয়া ও দক্ষিণ কোরিয়া। গুয়াদালাজারা স্টেডিয়ামে আয়োজিত হল ফিফা ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ম্যাচ। দুরন্ত খেলে তাদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৫৯ মিনিটে  চেকিয়ার হয়ে প্রথম গোল করে ক্রেজসি। এরপর দক্ষিণ কোরিয়ার হয়ে ৬৭ মিনিটে প্রথম গোল করে বিয়ম। শেষ পযর্ন্ত ৮০…

Read More

মাঠে নামার আগেই চরম হুঁশিয়ারি! ‘দেশবিরোধী স্লোগান দিলে খেলা বন্ধ’, আমেরিকাকে কড়া বার্তা ইরানের 

১২ জুন : একদিকে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই, অন্যদিকে তীব্র সামরিক সংঘাত। বিশ্বকাপের মহারণ শুরুর আগেই মাঠের বাইরে চরম উত্তেজনার পারদ চড়ল আমেরিকা ও ইরানের মধ্যে। মার্কিন মুলুকে ম্যাচ চলাকালীন গ্যালারিতে কোনো রকম ‘অস্বীকৃত’ পতাকা প্রদর্শন বা ইরান-বিরোধী স্লোগান দেওয়া হলে, তৎক্ষণাৎ ম্যাচ বয়কট করার নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। কোনও রকম বিরূপ পরিস্থিতি তৈরি…

Read More

বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড, রেকর্ড

১২ জুন : ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গড়ে উঠল একাধিক নতুন রেকর্ড। সহ-আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে সূচনা করলেও ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লাল ও হলুদ কার্ডের ছড়াছড়ি। গত বিশ্বকাপে পুরো আসরজুড়ে যেখানে মাত্র চারটি লাল কার্ড দেখা গিয়েছিল, সেখানে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেফারি দেখালেন তিনটি সরাসরি লাল কার্ড। বিশ্বকাপ…

Read More

ক্ষোভ আর হতাশায় রাত কাটল ভারতের ফুটবলপ্রেমীদের, প্রযুক্তিগত বিভ্রাট জিফাইভে

১২ জুন : ৪ বছরের দীর্ঘ অপেক্ষা পেরিয়ে অবশেষে শুরু হল ২০২৬ ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশ্বমঞ্চের এই চরম উত্তেজনা উপভোগ করার বদলে চরম ক্ষোভ আর হতাশায় রাত কাটল ভারতের ফুটবলপ্রেমীদের। ভারতে এবারের বিশ্বকাপ স্ট্রিমিংয়ের দায়িত্বে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ (Zee5)। আর খেলা শুরুর প্রথম রাতেই চরম প্রযুক্তিগত…

Read More

উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়ল মেক্সিকো, দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে কাটল ৯৬ বছরের অভিশাপ

১২ জুন : ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তবে এবার গল্পের পরিণতি সম্পূর্ণ ভিন্ন। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ৮৩ হাজার দর্শকের সামনে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক মেক্সিকো। এর মাধ্যমে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচে জয়ের স্বাদ পেল মেক্সিকানরা। বিশ্বকাপের…

Read More

মেক্সিকোতে বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের

১১ জুন : ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হলো মেক্সিকোর মাটিতে। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতিবিজড়িত এই ভেন্যু তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল। প্রায় আধাঘণ্টাব্যাপী…

Read More

যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সেই সোমালিয়ান রেফারি দেশে ফিরে পেলেন রাজসিক সংবর্ধনা

১১ জুন : যুক্তরাষ্ট্রের ভিসা হয়রানি এবারের বিশ্বকাপ ফুটবলের সৌন্দর্য কিছুটা হলেও কমিয়েছে। ইরান ফুটবল দলকে ভিসা দেওয়ার ক্ষেত্রে  কাল বিলম্ব ও কোচিং প্যানেলকে ভিসা না দেওয়া শুধু নয় যুক্তরাষ্ট্র আবেদন করে এবার ভিসা পায়নি অনেক সাংবাদিক।বাদ যায়নি ফিফার  অফিসিয়াল রেফারিও!  বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারি ওমর আবদুলকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না…

Read More

কী ভাবে ফুটবল বিশ্বকাপের খেলা দেখবেন জেনে নিন

বরাক তরঙ্গ, ১১ জুন : ফুটবল বিশ্বকাপ টিভি বা মোবাইলে দেখাবে জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেড।জ়ি এন্টারটেনমেন্ট জানিয়েছে, সম্প্রতি তারা চারটি চ্যানেল চালু করেছে। সেগুলি হল— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জ়ি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকেরা। টিভিতে…

Read More

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল আসর

১১ জুন : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এবারের এই বিশ্বকাপ। মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে। ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত…

Read More

বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

১০ জুন : ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে আর দুই দিনেরও কম সময় বাকি। ঠিক তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শেষ দিকে মাঠে নেমেই গোল করে আলো ছড়িয়েছেন অধিনায়ক লিওনেল…

Read More