জাটিঙ্গা ফেস্টিভ্যাল, ২১-২২ নভেম্বর বসছে তারকার হাট

প্রথম দিন মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুণাল গাঞ্জাওয়ালা, দ্বিতীয় দিনে মধুবন্তী বাগচি; নতুন সংযোজন ‘উইংস অব জাটিঙ্গা’ সৌন্দর্য প্রতিযোগিতা বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : পর্যটনের মরসুমে নতুন আঙ্গিকে সেজে উঠছে ডিমা হাসাওয়ের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক উৎসব জাটিঙ্গা ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ২১ ও ২২ নভেম্বর দু’দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। ডিমা হাসাও ট্যুর অ্যান্ড ট্রাভেল…

Read More

ডিমা হাসাওয়ে তৈল পাম চাষ পরিদর্শন পীযূষ হাজরিকার, কৃষকদের সঙ্গে মতবিনিময়

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : অসমে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে তৈল পাম চাষের সম্প্রসারণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে ডিমা হাসাও জেলার পুরনো কাংকুরি ও হামরি এলাকায় তৈল পাম চাষের জমি পরিদর্শন করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। পাশাপাশি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়ে…

Read More

ডিমা হাসাওয়ে পুলিশের অভিযানে দুই পিস্তল ও গুলি উদ্ধার, আটক এক

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: ডিমা হাসাও পুলিশের অভিযানে দু’টি পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার লাংটিং থানার অন্তর্গত দাউহাজা জঙ্গল এলাকায়, জুম চাষের জমির মধ্যে থাকা একটি অস্থায়ী তাঁবুতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি .২২ ক্যালিবার ও একটি .৩২ ক্যালিবার পিস্তল, গুলি এবং মোবাইল ফোন উদ্ধার…

Read More

শিলচরের এমএসএমই দফতরের উদ্যোগে ডিমা হাসাওয়ে ১২০-র বেশি পিএম বিশ্বকর্মা কারিগরকে ব্র্যান্ডিং-বিপণন প্রশিক্ষণ

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী কারিগরদের পণ্যের ব্র্যান্ডিং, বিপণন, ডিজিটাল দক্ষতা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিমা হাসাও জেলায় একদিনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শাখা এমএসএমই-উন্নয়ন ও সহায়তা কার্যালয় (ডিএফও), শিলচরের উদ্যোগে হাফলংয়ের সাংস্কৃতিক প্রতিষ্ঠান হলে আয়োজিত এই কর্মসূচিতে ১২০-রও বেশি পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধাভোগী অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধন করেন ডিআইসিসি, ডিমা হাসাওয়ের মহাব্যবস্থাপক…

Read More

নিউ হারাঙ্গাজাওয়ে ২ নম্বর লাইন দিয়ে ছুটল কাঞ্চনজঙ্ঘা

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রেল পরিষেবা ব্যাহত থাকার পর অবশেষে লামডিং-বদরপুর পাহাড় লাইনে কিছুটা স্বস্তি ফিরল। রবিবার নিউ হারাঙ্গাজাও স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে সফলভাবে অতিক্রম করল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এর ফলে এতদিন মূলত ৩ নম্বর লাইনের উপর নির্ভরশীল এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচলের ক্ষেত্রে নতুন করে গতি এল।…

Read More

নৃরিমবাংলো টানেলে গর্তের মিছিল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের অন্তর্গত ২৭ নম্বর জাতীয় সড়কের নৃরিমবাংলো এলাকার টানেলের ভিতরের রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে। দীর্ঘদিন ধরে টানেলের ভিতরের রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে, দেখলে মনে হচ্ছে জাতীয় সড়কের উপর যেন ছোট ছোট পুকুর তৈরি হয়েছে। ফলে…

Read More

মেরামতের পর ২ নম্বর লাইনে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : লামডিং-বদরপুর পাহাড় লাইনে নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ১১৮/১–৩ কিলোমিটার অংশে মাটি ও পাথর বসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১ ও ২ নম্বর রেললাইন। গত এক মাসেরও বেশি সময় ধরে এই দুই লাইন বন্ধ থাকায় ৩ নম্বর লাইন দিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল করছিল।অবশেষে মেরামতের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার ২…

Read More

মাদক মাফিয়াই হত্যা করেছিল SI নবজিৎ দাসকে! গ্রেপ্তার মহিলা সহ চার

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : দুর্ঘটনা নয়, ড্রাগস ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হত্যা করেছে SI নবজিৎ দাসকে। মূল অভিযুক্ত জুরিয়ার মাদক ব্যবসায়ী সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিমের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তার ভাই মহিদুল ইসলাম এবং বাবা আব্দুল কুদ্দুস ফারাজিকেও। এছাড়াও সেলিমের সহযোগী মফাজ্জুল ইসলাম এবং এক মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের…

Read More

কর্তব্যরত পুলিশকর্মীকে দ্রুতগতির গাড়ির ধাক্কা, নিহত সাব-ইন্সপেক্টর

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হল এক পুলিশ কর্মকর্তার। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাব-ইন্সপেক্টর নবজ্যোতি দাস। জানা গেছে, নবজ্যোতি দাস ডিমা হাসাও জেলার লাইসঙ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে তল্লাশি অভিযান চলাকালীন তাঁকে এএস ০২ এজে ৪৩৩৫ নম্বরের একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়।…

Read More

ডিমা হাসাওয়ে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা, অসুস্থ প্রায় ৬০ গ্রামবাসী হাসপাতালে

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ডিমা হাসাও জেলার মাহুরের কাছে লাসাং গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানের পর খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কায় প্রায় ৬০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাফলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। জানা গেছে, শনিবার লাসাং গ্রামে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে শূকরের মাংস পরিবেশন করা হয়েছিল। অনুষ্ঠানে…

Read More