স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমিতে ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার, আটক যুবক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট :
স্বাধীনতা দিবসের প্রাক্কালে মোবাইলের দোকানে শ্রীভূমি জেলায় পুলিশের অভিযানে ৭.৫ এমএম পিস্তলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় নসেল আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি মোবাইল সামগ্রী বিক্রির দোকানে অভিযান চালানো হয়। তল্লাশির সময় নসেল আহমদের কাছ থেকে ৭.৫ এমএম পিস্তলের ১৫ রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার করা হয়। তিনি শ্রীভূমি জেলার বিশকুট গ্রামের বাসিন্দা এবং তিনি ফরিদ আলির ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এর সঙ্গে কোনও অস্ত্র পাচারচক্র বা বড় ধরনের নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *