ভোটের দু’দিন আগে ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সূর্যকান্ত

৭ এপ্রিল : রাজ্য বিধানসভা নির্বাচনের দু’দিন আগে কাছাড় জেলা কংগ্রেসে বড় ধাক্কা। দল ছাড়লেন ২০২৪-এর শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে সরকার উল্লেখ করেছেন, দলের প্রতি তাঁর আন্তরিক নিষ্ঠা ও অবিচল অঙ্গীকার থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্বের খামখেয়ালিপনার জন্য পদত্যাগ…

Read More

স্ত্রীর সম্পত্তি গোপনের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : এইবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর বিরুদ্ধে যেন জোরালোভাবে নেমে পড়েছে বিরোধী কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতিতে উত্তাল হয়ে উঠেছে অসম। এই অভিযোগের সঙ্গে মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামও জড়িয়ে পড়েছে। এরপর কী কী ঘটেছে, তা ইতিমধ্যেই সকলেই জানেন। এই বিতর্ক এখানেই শেষ হয়নি, বরং অভিযোগ আরও জোরদার হয়েছে।…

Read More

গোলাঘাটে জোরদার প্রচার, বিজেপিকে তীব্র আক্রমণ গৌরবের

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যের প্রতিটি জেলার মতো গোলাঘাট জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শাসক দল বিজেপির পাশাপাশি বিরোধী দলগুলিও সমানতালে প্রচার চালিয়ে যাচ্ছে। শনিবার দেড়গাঁও বিধানসভা কেন্দ্রের নাহরণিতে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় অংশ নেন বিরোধী জোট কংগ্রেস প্রার্থী সাগরিকা…

Read More

বরাকের পাশে থাকার বার্তা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে আলকা লাম্বা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন নির্বাচনের আবহে শিলচর জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি) কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে বরাক উপত্যকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী আলকা লাম্বা। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে বরাকের উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংকট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে…

Read More

কাটিগড়া ও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের অবজারভার নাজিয়া ইয়াসমিন

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিয়া ইয়াসমিন মজুমদারকে কাটিগড়া ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার নির্বাচনী দলীয় অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক রামান্না বরুয়া, এপিসিসির সভাপতি গৌরব গগৈ-এর নির্দেশে নিয়োগ সংক্রান্ত নির্দেশকপি জারি করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে মোট ৪১ জন নেতাকে বিধানসভা ভিত্তিক ইলেকশন…

Read More

শিলচরে অভিজিৎ পালের জনসংযোগ অভিযান, পদযাত্রা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচরের কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল সহ জেলা কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা মঙ্গলবার সকালে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ অভিযান অব্যাহত রেখেছেন। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হওয়া এই পদযাত্রা তরুনী রোড, শিব কলোনী, চণ্ডীচরণ রোড, দেশবন্ধু রোড ও সুভাষ নগর হয়ে সম্পন্ন হয়।পদযাত্রায় অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য,…

Read More

লালমাটি ফেলে সোনাইকে পঁচিশ বছর পেছনে ঠেলে দিলেন সাজু : আমিনুল হক

দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন বরাক তরঙ্গ, ৩০ মার্চ : পাঁচ বছর নেই কোন উন্নয়নমূলক কাজ, এরমধ্যেই লালমাটি ফেলে সোনাইকে পঁচিশ বছর পেছনে নিয়ে গেলেন। আজ থেকে ২৫ বছর আগে সোনাইয়ের রাস্তাঘাটগুলো যখন জরাজীর্ণ অবস্থায় ছিল সেসময় লড়াই করে টাকা এনে রাস্তাগুলো সংস্কার করেছিলেন তৎকালীন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আর বর্তমান সময়ে এমজিএনরেগা সহ বিভিন্ন…

Read More

অসম বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ, ১৫ কংগ্রেস নেতা বহিষ্কৃত

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন তেজপুরের পল্লবী শইকিয়া, তিতাবরের ভাস্কর জ্যোতি বরুয়া, রহার মুকুট দাস, খোয়াঙের বিজু দুয়ারা এবং দলগাঁওর আইনুল হক। এছাড়াও গৌরীপুরের আব্দুল মিঞা, চেঙার আফতাদুর আলি খান, উদারবন্দের তপন দাস, কাটিগড়ার সন্দীপ…

Read More

তারাপুর-মজুমদার বাজার পর্যন্ত বিশাল পদযাত্রা কংগ্রেসের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কংগ্রেসের ডাকে শিলচর কেন্দ্রে রবিবার এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নেতৃত্বে পদযাত্রাটি তারাপুর আনন্দ পরিষদ প্রাঙ্গণ থেকে সূচনা হয়। পদযাত্রাটি ইএনডি কলোনির কার্গিল পয়েন্ট, শিববাড়ি রোড, রায়গড় এবং অসমিয়াবস্তি অতিক্রম করে শেষ পর্যন্ত মজুমদার বাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত…

Read More

আমি ভাঁওতাবাজির রাজনীতি করি না : আমিনুল হক

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ডিলিমিটেশনের পর প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। এবার লক্ষীপুর ও উধারবন্দের কয়েকটি জিপি সোনাই বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোনাই বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত গোবীন্দপুর-বাঁশকান্দি, গোবিন্দপুর-আলগাপুর, মণিপুর -চিরিপার, শিবপুর ও সিঙ্গেরবন্দ জিপি এলাকায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। এই পাঁচটি জিপি নিয়ে গঠিত শিবপুর -বাঁশকান্দি জেলা পরিষদ। এই…

Read More