পয়ালাপুলে জওহরলাল নেহরুর মূর্তি উপড়ে ফেলার ঘটনার নিন্দা কংগ্রেসের, সাতদিনের ভেতরে স্থাপনের দাবি

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : লক্ষীপুর কেন্দ্রের পয়ালাপুলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি উপড়ে ফেলার ষড়যন্ত্র ও কুদ্দেশ্য কংগ্রেস কখনও সহ্য করবে না। এই ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্তৃপক্ষকে প্রশাসন দ্বারা অবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মূর্তিটি অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালার উদ্যোগে…

Read More

রাইজর দলকে আসন ছাড়ছে না কংগ্রেস, বিরোধী জোটে চরম অনিশ্চয়তা

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। রাইজর দলের সঙ্গে আসন সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাইজর দলকে কোনও আসন ছেড়ে দেওয়া হবে না বলেই কংগ্রেস সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাইজর দলকে বাদ দিয়ে বিরোধী দলগুলির আসন তালিকা প্রকাশ করতে প্রস্তুত কংগ্রেস।…

Read More

বিজেপিতে যোগ দিতে পারেন দেবব্রত

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ভাঙনের আশঙ্কা, বিজেপিতে যোগ দিতে পারেন দেবব্রত শইকিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল আরও এক বড় ধাক্কার মুখে পড়তে পারে। ভূপেন বরার পর এবার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও কংগ্রেস ছাড়তে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ইতিমধ্যে বিজেপির…

Read More

আমি APCC-তে থাকতে রাজি, কিন্তু APCC(R)-তে থাকতে নই : ভূপেন

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : কংগ্রেস নেতা ভূপেন বরা নাম উল্লেখ না করেই প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন দলেরই জ্যেষ্ঠ নেতা রকিবুল হোসেনের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমানে APCC আর আগের মতো নেই, বরং “APCC(R)” হিসেবে পরিচালিত হচ্ছে।তিনি বলেন, “এখন APCC নয়, APCC(R) চলছে। আমি APCC-তে থাকতে রাজি, কিন্তু APCC(R)-তে থাকতে রাজি…

Read More

সোনাইয়ের দঃ কৃষ্ণপুরে কংগ্রেসের ব্লক ও বুথ লেভেল কর্মকর্তাদের প্রশিক্ষণ চলাকালীন দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : সোনাইয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। শুক্রবার বিকেলে সোনাবাড়িঘাট সংলগ্ন একটি বিবাহ ভবনে ব্লক ও বুথ লেভেল কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ চলাকালীন কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র ধস্তাধস্তি ও মারপিট শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গোটা…

Read More

এসআর : মানুষকে হয়রানির বিরুদ্ধে সরব মরিগাঁও কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : সম্প্রতি সমগ্র অসমে ভোটার তালিকা পুনরীক্ষণ, এসআর- কার্য চলাকালে বহু সংখ্যক আদিবাসী ভোটারের নাম তালিকা থেকে কর্তনের ষড়যন্ত্রে নেমেছে শাসক দল বলে অভিযোগ করেন মরিগাঁও জেলা কংগ্রেসে। আর এই অভিযোগ তুলে বিভিন্ন স্থানে বিক্ষোভকার্যক্রম চলার পাশাপাশি জেলা কমিশনার কার্যালয়ে স্মারকপত্রও দাখিল করেন। বুধবার মরিগাঁওয়েও অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে…

Read More

ধলাই আসন পুনরুদ্ধারে কংগ্রেসের তৎপরতা, ব্যাপক জনসংযোগ

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : ধলাই বিধানসভা আসন পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিকে আরও জোরদার করেছে কংগ্রেস নেতৃত্ব। গ্রাম থেকে গ্রাম ও পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে পৌঁছে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন দলের নেতা-কর্মীরা। এই কর্মসূচির অংশ হিসেবে ধলাই…

Read More

শিলচরেও শুরু কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি, লক্ষ্য জনভিত্তিক ইস্তাহার

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে চলা অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি শুরু করল কংগ্রেস। শনিবার থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে। সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, ও দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘রাইজর পদূলিত, রাইজর কংগ্ৰেস’ (মানুষের দোরগোড়ায় মানুষের কংগ্রেস) শীর্ষক প্রচারাভিযানের অংশ…

Read More

“গণতন্ত্র বাঁচাও”, “ভোটাধিকার রক্ষা করো” স্লোগানে উত্তাল রামলীলা

১৪ ডিসেম্বর : দিল্লির রামলীলা ময়দানে আজ SIR ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস নেতৃত্ব। রাহুল-‌প্রিয়াঙ্কা এদিন নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশিকে দেশ কখনও ভুলবে না। মোদি সরকার তাদের যতই বাঁচানোর চেষ্টা করুক না কেন,…

Read More

বাড়িতে সশরীরে উপস্থিত না থাকলে নাম কর্তন! এমন ফরমানে ক্ষোভ করিমগঞ্জ জেলা কংগ্রেসের

আইনি পথে হাঁটার হুঁশিয়ারি জেলা সভাপতি তাপস পুরকায়স্থের_____ মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শ্রীভূমি জেলার রাজনৈতিক আবহে নেমেছে নতুন উত্তাপ। জেলা নির্বাচন কমিশনারের সাম্প্রতিক নির্দেশকে কেন্দ্র করে সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে বিস্ময়, ক্ষোভ ও আশঙ্কার সুর। এই বিতর্কের মাঝেই আজ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে করিমগঞ্জ…

Read More