১ মে থেকে অনুসুয়া দাস স্মৃতি ব্যাডমিন্টন

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : শিলচর জেলা ক্রীড়া সংগঠন (ডিএসএ) পরিচালিত অনুসুয়া দাস স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা আগামী ১ মে থেকে শুরু হবে। অনূর্ধ্ব ৯ বছর থেকে ৩৫ বছর উর্ধ্ব মিলে ১০টি গ্রুপে বিভক্ত প্যাডলাররা এতে অংশ নেবেন। বুধবার সংস্থার তুলসী দাস বণিক কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ডিএসএর কর্মকর্তারা।

প্রতিযোগিতা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ৩ মে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটবে। বিভিন্ন গ্রুপ থেকে মোট ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে কর্মকর্তারা আশাবাদী। স্পন্সর পরিবারের পক্ষ থেকে উপস্থিত সৌরভ দে এই আসরে যুক্ত হতে পারায় খুশি প্রকাশ করেছেন। স্পন্সরকে ধন্যবাদ জানিয়েছেন ডিএসএর ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, এজিএস আদার্স অজয়কুমার রায় এবং ইনডোর সচিব অনিমেষ চন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *