প্রথম গেমের দখল নিয়েও শেষরক্ষা হল না সিন্ধুর

Spread the news

২৬ অক্টোবর : স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর। ফরাসি ওপেনের খেতাবি লড়াইয়ে আন-সে ইয়ংয়ের কাছে বশ মানলেন ভারতীয় তারকা। প্রথম গেমের দখল নিয়েও শেষরক্ষা হল না ওলিম্পিকসে জোড়া পদক জয়ীর। বিশ্বের এক নম্বর ইয়ংয়ের কাছে তিনি হারলেন ২১-১৬, ১১-২১, ১২-২১ গেমে।

চলতি আসরের শুরু থেকেই দারুণ ছন্দে দেখিয়েছে সিন্ধুকে। দাপটে ফাইনালে পৌঁছে উসকে দিয়েছিলেন মরশুমের দ্বিতীয় ট্রফির স্বপ্ন। রবিবার কোরিয়ান তারকার বিরুদ্ধে শুরুটাও করেছিলেন ঝাঁঝালো মেজাজে। ফেভারিট ইয়ংয়ের উপর ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছিলেন বিশ্বের ১১ নম্বর সিন্ধু। সেইমতো প্রথম গেম দখলও করেন তিনি। কিন্তু দ্বিতীয় গেমে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসেন ইয়ং। হাড্ডাহাড্ডি ফাইনালে ৩০ শটের একটি র‌্যালিই তার প্রমাণ, যা শেষ পর্যন্ত জেতেন ইয়ং।

এরপরে টানা তিনটি গেম পয়েন্ট বাঁচিয়েও লাভ হয়নি সিন্ধুর। দ্বিতীয় গেম দখল করে ম্যাচে সমতা ফেরান ইয়ং। তৃতীয় গেমের শুরুতে ৩-১ এগিয়ে যান সিন্ধু। কিন্তু তাঁকে বেশিদূর এগোনোর সুযোগ না দিয়ে খেতাব দখল করেন কোরিয়ান তারকা। ইংয়ের বিরুদ্ধে ১১ বারের সাক্ষাতে জয়ের মুখ দেখেননি সিন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *