ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৫

Spread the news

২৪ নভেম্বর : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভের প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরে পাঁচতলা একটি আবাসিক ভবনে রাতভর হামলা চালায় রাশিয়া। এতে ভবনটির একাংশ ধসে পড়ে এবং অন্তত ১১ জন নিহত হন। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তাকাচেঙ্কো সোমবার এ তথ্য জানান।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এতে ওই ভবনে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ১১ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানানো হয়।

তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাঁদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশুও রয়েছে বলে জানান তাকাচেঙ্কো।

তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাঁদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশুও রয়েছে বলে জানান তাকাচেঙ্কো।

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকঅ্যালপাইন জানান, ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাঁদের জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *