বদরপুরে একের পর এক ভূমিধস, আতঙ্কে পাহাড়ি এলাকার বাসিন্দারা

বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম মুষলধারার বৃষ্টির জেরে শ্রীভূমি জেলায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। বিশেষ করে বদরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভূমিধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার বদরপুর থানার অন্তর্গত শ্রীনগর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ভয়ংকর ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার বাসিন্দা কাজলরানি দে’র বসতবাড়ির উপর আচমকাই পাহাড়ের একাংশ…

Read More

বদরপুর-পাঁচগ্রাম রেল সেকশনে ভূমিধস, ব্যাহত ট্রেন চলাচল

বরাক তরঙ্গ, ১৫ মে : বরাক উপত্যকায় টানা বৃষ্টির জেরে বদরপুর-পাঁচগ্রাম রেল সেকশনে রেললাইনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয় স্বাভাবিক ট্রেন চলাচল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল বিভাগের কর্মীরা। জরুরি…

Read More

পাঁচগ্রামে স্করপিওর ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটো, আহত ৯

বরাক তরঙ্গ, ১১ মে : পাঁচগ্রামের ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুতগতির একটি স্করপিও গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় অটোতে থাকা অন্তত ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়…

Read More

আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।  প্রদ্যুত পালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের বহু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রদ্যুত পালের দোকান ছাড়াও বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত…

Read More

বদরপুরে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে, বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের ব্র্যান্ড ভেলি স্ট্রং সিমেন্ট এবং নবীনচন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির সহযোগিতায় সোমবার কাছাড়ের বদরপুর নবীনচন্দ্র কলেজে এক বিনামূল্যের ক্যাটারাক্ট (চক্ষু ছানি) শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি আইওএল শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা…

Read More

বদরপুরে হেরোইনসহ দুই মাদক পাচারকারী আটক

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বদরপুর পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে বদরপুর রেলস্টেশনের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হল শ্রীভূমি থানার অন্তর্গত খামারকাই গ্রামের বাসিন্দা আবুল হোসেন চৌধুরী এবং তালতলা এলাকার বাসিন্দা কাজল আহমেদ। পুলিশ…

Read More

বদরপুরে প্রথমবারেই ইতিহাস গড়ল আজমল সুপার ৪০

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : প্রথমবারের চেষ্টাতেই যখন সাফল্য ছুঁয়ে যায় আকাশ, তখন তা শুধু ফলাফল নয় একটি ইতিহাস। বদরপুরের আজমল সুপার ৪০ ঠিক তেমনই এক নজির গড়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায়। শতভাগ পাস, একাধিক ডিস্টিংশন, রাজ্যসেরা নম্বর এবং জেলার সেরাদের তালিকায় উজ্জ্বল উপস্থিতি সব মিলিয়ে এই সাফল্য যেন কঠোর পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা আর…

Read More

বদরপুরে কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ ৬ এপ্রিল : ভোটে মুখে মাদকবিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শ্রীভূমি জেলার বদরপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে বদরপুর রেলস্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় নজরদারি চালানোর…

Read More

বদরপুরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ মার্চ : বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে জোরদার নজরদারির অংশ হিসেবে বদরপুর পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড যৌথভাবে চেকিং চালানোর সময় এই অর্থ বাজেয়াপ্ত করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বদরপুর পেট্রোল পাম্পের সামনে…

Read More

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বদরপুর প্রেস ক্লাবে ইফতার মহফিল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার পরিবেশে বদরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইফতার মহফিল। সোমবার সন্ধ্যায় রেল শহর বদরপুরের এসটি রোডে অবস্থিত প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত হলেও ছিমছাম ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে…

Read More