ঊষা মঙ্গেশকরকে প্রথম ‘ড. ভূপেন হাজরিকা জাতীয় পুরস্কার’ প্রদান মোদির

Spread the news

২৯ নভেম্বর : নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ভারতরত্ন ড° ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঊষা মঙ্গেশকরকে অসম সরকারের প্রবর্তিত প্রথম ‘ড. ভূপেন হাজরিকা জাতীয় পুরস্কার’ প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিল্পী ঊষা মঙ্গেশকরের হাতে এই সম্মান তুলে দেন।

ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদান এবং ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার কালজয়ী সৃষ্টিতে কণ্ঠদানের বিশেষ স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

উল্লেখ্য, ড. ভূপেন হাজরিকার সঙ্গীত, সাহিত্য ও সাংস্কৃতিক অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এই সমাপ্তি অনুষ্ঠান সেই উদযাপনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *