ফিলিপাইনে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Spread the news

২৬ জুন : ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওয়ে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
অন্যদিকে, ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। সংস্থাটির হিসাবে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ফিভোলকস জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে এবং ১২ কিলোমিটার পশ্চিমে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে ফিভোলকস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *