২৬ জুন : বিশ্বকাপের ২৩তম আসরের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিয়ে শেষ ষোলোতে ওঠার টিকিট নিশ্চিত করে দলটি। শুক্রবার বে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ০-০ গোলে শেষ হয়। এই ড্রয়ের ফলে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে—উভয় দলেরই পয়েন্ট দাঁড়ায় ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।
অন্যদিকে, প্যারাগুয়ের নকআউটে ওঠার সম্ভাবনাও এখনও শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয়-স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে তারা টিকিট পেতে পারে।
ম্যাচজুড়ে দুই দলই ছিল সতর্ক। ঝুঁকি এড়িয়ে রক্ষণাত্মক কৌশলে খেলায় ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের দেখা মেলেনি। ফলে তৃতীয়-স্থান অধিকারী দলগুলোকেও নকআউটে সুযোগ দেওয়ার বর্তমান নিয়ম নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
প্রথমার্ধে অস্ট্রেলিয়া আক্রমণে কিছুটা প্রাধান্য বিস্তার করলেও প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল দুর্দান্ত নৈপুণ্যে জ্যাকসন আরভিন ও ক্রিশ্চিয়ান ভোলপাতোর একাধিক শট প্রতিহত করেন। এদিকে নিষেধাজ্ঞার কারণে মিগেল আলমিরন খেলতে না পারায় পাঁচ ডিফেন্ডার নিয়ে শক্তিশালী রক্ষণ সাজিয়ে মাঠে নামে



