শ্রীশ্রীবড়মার ১৩৩ তম জন্মদিবস—সৎসঙ্গ বিহার শিলচরে মহা সমারোহে পালন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রীবড়মার ১৩৩ তম জন্মদিবস শুক্রবার সৎসঙ্গ বিহার শিলচরে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচীর মধ্যে দিয়ে মহা সমারোহে পালিত হয়। অনুষ্ঠানসূচী অনুযায়ী সকালে প্রাতঃকালে সমবেত প্রার্থনায় দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা করা হয় এবং সকালের বিশেষ প্রণামের পর সকাল ৮টা৫০ মিনিটে জগজ্জননী শ্রীশ্রীবড়মার শুভ জন্ম সময় ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে একক সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়, পরে সকাল ১১টায় মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভাণ্ডারায় প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতারা অংশ নেন। বিকাল ৩টা থেকে বিকাল ৫ টা ৪৫ পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষঙ্গ চলে এবং সন্ধ্যা ৬টা১৩ মিনিট ও সন্ধ্যা ৭টা১৫ মিনিটে বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনীতে তা আরো সমৃদ্ধ হয়। দিনব্যাপী সৎসঙ্গ বিহারের সদস্যরা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের নাম সংকীর্ত্তন ও সৎসঙ্গ পরিচালনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সৎসঙ্গ বিহারের সম্পাদক অনুপ বিশ্বাস বলেন, “আসাধারণ ভক্তি ও সম্প্রীতির সঙ্গে জন্মদিবস পালন করা হয়েছে; আশা করি এই পুণ্যতীর্থে সমবেত হয়ে সবাই আরও ধার্মিক ও নৈতিক অনুপ্রাণিত হবেন।” উপস্থিত ভক্ত-শ্রোতারা উৎসবের আয়োজন ও সুশৃঙ্খলতার জন্য কমিটিকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *