নক-আউটে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো

Spread the news

২৬ জুন : হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল তারা। তবে পরের দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথমবার কাপযুদ্ধের নক-আউটের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল হুগো ব্রুসের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি থাপেলো মাসেকোর। উল্লেখ্য, ২০১০ সালের পর এবারই মূলপর্বের যোগ্যতা অর্জন করে তারা। সব মিলিয়ে পঞ্চমবারের প্রচেষ্টায় অবশেষে গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে সফল দক্ষিণ আফ্রিকা।

গ্রুপের অন্য ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতল মেক্সিকো। ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিকের সুবাদে গ্রুপ এ’র শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছাল হাভিয়ের আগুইরের ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মাতেও চাভেজ, জুলিয়ান কুইনোনেজ ও আলভারো ফিদালগো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *