চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, গ্রেফতার স্বামী-স্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : গুয়াহাটির কটাহাবারীতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আবু তালেব নামে এক যুবককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আমির আলি ও তাঁর স্ত্রী হামিদা খাতুনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে ধুপধরা থেকে আবু তালেব আলিকে কটাহাবারীতে ডেকে আনেন হামিদা খাতুন। এরপর স্বামী-স্ত্রী মিলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। খুনের পর মৃতদেহ দীপরবিলে ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এদিকে, আবু তালেবের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন গড়চুক থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ আমির আলি ও হামিদা খাতুনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পরই প্রকাশ্যে আসে হত্যাকাণ্ডের পুরো ঘটনা। পরে দীপরবিলের পাড় থেকে উদ্ধার করা হয় আবু তালেবের মৃতদেহ। প্রেমঘটিত কারণকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *