সোনাপুরে ট্রাকের ধাক্কায় স্টার সিমেন্টের নিরাপত্তারক্ষীর মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : সোনাপুরের চামতা এলাকায় অবস্থিত স্টার সিমেন্ট শিল্পপ্রতিষ্ঠানের চত্বরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী বিজু ডেকা। জানা গেছে, শিল্পপ্রতিষ্ঠানটিতে কাঁচামাল বোঝাই করে প্রবেশ করা একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিল্পপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *