মেঘালয়ে চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মেঘালয়ের সিগুনবাড়িতে বুধবার দুপুরে আগুন লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরাডোঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (পিএইচসি) একটি অ্যাম্বুল্যান্স। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার দুপুর প্রায় ৩টা ১৫ মিনিট নাগাদ NL-07T-1019 নম্বরের অ্যাম্বুল্যান্সটি একটি মেডিক্যাল ক্যাম্পে যোগ দিতে রিয়াংডোর উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন সংশ্লিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চালক।…

Read More

মর্মান্তিক ঘটনা! উমকিয়াঙে চলন্ত ইকো ভ্যানে ১১ কেভি বিদ্যুতের তার, জীবন্ত দগ্ধ শ্রীভূমির বাসিন্দা

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মেঘালয়ের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন শ্রীভূমি জেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা বছর ৪৫ এর রিয়াজ উদ্দিন। জানা যায়, সোমবার সন্ধ্যায় তিনি একটি ইকো ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। আসার পথে এক করুণ ঘটনা ঘটে। উমকিয়াং বাজার পেরিয়ে কিছুদূর গলাচিপায় পৌঁছার পর আচমকাই ১১…

Read More

চলন্ত ইকো ভ্যানে ১১ কেভি বিদ্যুতের তার, আগুনে জীবন্ত দগ্ধ দু’জন

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মেঘালয়ে চলন্ত একটি ইকো ভ্যানের উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উমকিয়াং বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় দু’জনের জীবন্ত দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইনের দিকে যাচ্ছিল একটি ইকো ভ্যান। উমকিয়াং…

Read More

নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল চার শ্রমিকের

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় জেলার রাংডোক্রাম এলাকায় নির্মীয়মাণ একটি সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস জমে মৃত্যু হল অসমের মানকাচরের চার শ্রমিকের। মৃতদের নাম মফিদুর রহমান, আজিয়ের রহমান, ইসমাইল হোসেন ও রাকিব হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, সেপটিক ট্যাঙ্কটির ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় সেখানে বিষাক্ত গ্যাস জমে যায়। ট্যাঙ্কের ঢাকনা…

Read More

শিলংয়ে পরপর চার বোমা হামলা, বাড়ানো হল নিরাপত্তা

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মেঘালয় সরকারের বিভিন্ন দফতর ও পুলিশ স্থাপনাকে লক্ষ্য করে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরপর চারটি বোমা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলংয়ে। কোনও ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাকারী ও হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ভোরে লাইটুমখরার ডিরেক্টরেট অব হেলথ সার্ভিসেস (ডিএইচএস) চত্বরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পেট্রল বোমা ছোড়ে…

Read More

KSU নেতাদের ফের আদালতে পেশ, মামলায় যুক্ত নতুন ধারা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর নেতাদের সোমবার ফের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ মামলায় নতুন কয়েকটি ধারা যুক্ত করার পর তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, খতম চার ডাকাত

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মেঘালয়ের পূর্ব গারোপাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন আলাচন মারাক, সুষ্টম রাভা, ববিদুল ইসলাম ও কালাম শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলাচন মারাক দুধনইয়ের দামরায় গুলিচালনার ঘটনায় জড়িত ছিলেন। পুলিশের দাবি, নিহত সুষ্টম রাভা, ববিদুল ইসলাম ও কালাম শেখ গোয়ালপাড়ার কৃষ্ণাই এলাকার বাসিন্দা।…

Read More

মেঘালয় সীমান্তে লাম্পি বিওপিতে আগুনে পুড়ে ছাই অসম পুলিশকর্মীর গাড়ি, জয়ন্তীয়া পাহাড়ে বোলেরো পিকআপ

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : অসম-মেঘালয় সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে আপার লাম্পি ব্যাটালিয়নের লাম্পি বিওপিতে অসম পুলিশের এক কর্মীর ব্যক্তিগত মারুতি অল্টো গাড়িতে আগুন লাগে। আগুনে গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।সূত্রের খবর, ২৮তম ব্যাটালিয়নের হাবিলদার অরবিন্দ রায়ের মালিকানাধীন গাড়িটি ক্যাম্পের বাইরে রাখা ছিল। বিওপিতে যাওয়ার রাস্তার বেহাল দশার কারণে গাড়িটি ক্যাম্পের ভেতরে…

Read More

চোর সন্দেহে গণপিটুনি, গ্রেফতার ২

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : গত ২৩ আগস্ট ১১ মাইল, মাইলিয়েম এলাকায় তিন সন্দেহভাজন চোরের ওপর জনতার হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে ইস্ট খাসি হিলস পুলিশ। হামলা থামাতে গিয়ে পুলিশকর্মীরাও হেনস্থা ও গালিগালাজের শিকার হন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৫টা ৪০ মিনিটে মাওংগাপ থানায় খবর আসে যে, স্থানীয় জনতা তিন সন্দেহভাজন…

Read More

শিলং কাণ্ডের মাস্টারমাইন্ড জেরেমিয়া পথমি গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলং কাণ্ডে বড়সড় সাফল্য পেল মেঘালয় পুলিশ। ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত ছাত্রনেতা জেরেমিয়া পথমিকে গ্রেফতার করেছে পুলিশ। খাসি ছাত্র সংস্থার (KSU) কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক পথমিকে শিলংয়ে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, শিলঙের একটি পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাতেও পথমির জড়িত থাকার সন্দেহ রয়েছে। এই…

Read More