বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শনিবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসমের মধ্যাঞ্চল। রাত ৯টা ৮ মিনিট নাগাদ অনুভূত হয় এই ভূকম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভূমিকম্পটির উৎসস্থল বা এপিসেন্টার ছিল তেজপুর।
হঠাৎ করে মাটি কেঁপে ওঠায় মধ্য অসমের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই কম্পন অনুভব করেন। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, অসম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ফের এই কম্পনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।






