নেশামুক্ত যুবসমাজ, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পালংঘাটে ব্লকস্তরের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। 
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : নেশামুক্ত যুবসমাজ গঠন এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পালংঘাটে শুরু হয়েছে ব্লকস্তরের দু’দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। মেরা যুবা ভারত (মাই ভারত), কাছাড় জেলার ব্যবস্থাপনায় এবং পালংঘাট মাতা সংঘ ক্লাবের সহযোগিতায় শুক্রবার পালংঘাট সিসিজেসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ফুটবল, মেয়েদের কবাডি এবং বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় এলাকার যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে পালংঘাট মাতা সংঘ ক্লাবের সম্পাদক রাজীব দে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ ও ‘নেশামুক্ত যুবা’ কর্মসূচির ভাবনাকে সামনে রেখে মাই ভারত কাছাড় জেলা এবং মাতা সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এই দু’দিনব্যাপী ব্লকস্তরের স্পট মিটের আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ২৯ বছর বয়সি যুবক-যুবতীরা এতে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *