বরাক তরঙ্গ, ১১ মে : অসমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাত ১১টা ৪০ মিনিটে বরঝাড় বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি কৈনাধরার রাজ্য অতিথিশালার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। এছাড়াও অগপ সভাপতি অতুল বরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
রাত প্রায় ১২টা ১০ মিনিটে রাজ্য অতিথিশালায় পৌঁছান প্রধানমন্ত্রীর। মঙ্গলবার খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারে আয়োজিত অসম সরকারের নবনির্বাচিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



