Headlines

পুর নিগমের নির্বাচনের অনিশ্চয়তার অবসান ঘটছে দাবি সমন্বয় মঞ্চের

বরাক তরঙ্গ, ৯ মে : শিলচর পুর নিগমের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে বলে দাবি করেছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শনিবার শিলচরের ট্রাঙ্করোডস্থিত সিটিভিওএ চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের নেতৃবৃন্দ জানান, আগামী দু’মাসের মধ্যেই শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি আইনজীবী…

Read More

ব্ল্যাকমেল : গ্রেফতার পোর্টাল সাংবাদিক 

বরাক তরঙ্গ, ৯ মে : গুয়াহাটিতে পোর্টাল সাংবাদিক বিনয় কলিতাকে গ্রেফতার করল জালুকবাড়ি পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেল করে প্রায় ২ লক্ষ টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, জাতীয় সড়কে গরু পাচারের সঙ্গে জড়িত কিছু যানবাহন নির্বিঘ্নে পার করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত সাংবাদিক…

Read More

ইডি-র হাতে গ্রেফতার পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা

৯ মে : পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ১০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় চলমান তদন্তের সূত্রে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইডি সূত্রে জানা গেছে, দিল্লি, গুরুগ্রাম ও চণ্ডীগড়ে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে হেফাজতে নেওয়া হয়। চণ্ডীগড়ে তাঁর…

Read More

ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে কংগ্রেস আজও অটল, আজমলকে তীব্র আক্রমণ শাহাদত চৌধুরীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ মে : ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো সাম্প্রদায়িক শক্তির পরামর্শে চলবে না; জনগণের আস্থা, তৃণমূল সংগঠন ও আদর্শের শক্তিতেই আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরবে কংগ্রেস মন্তব্য শাহাদত আহমদ চৌধুরীর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল-এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস…

Read More

মঞ্চে কার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, জেনে নিন

৯ মে : কলকাতার ব্রিগেড ময়দানে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে শুক্রবার তৈরি হয় এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশ। সেই অনুষ্ঠানের মঞ্চেই এক প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। পরে জানা যায়, যাঁকে সম্মান জানিয়ে প্রণাম করেছেন…

Read More

শুভেন্দু অধিকারীকে অভিনন্দন শেখ হাসিনার

৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বার্তায় তিনি বিজেপির বিপুল জয়ের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লিগের সামাজিক মাধ্যমের পাতায় প্রকাশিত এক বিবৃতিতে শেখ…

Read More

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোলেরো পিকআপের চালক, আহত ১

বরাক তরঙ্গ, ৯ মে : ডিমা হাসাও জেলার ২৭ নম্বর জাতীয় সড়ক শুক্রবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৭ বছর বয়সি এক চালক। গুরুতরভাবে আহত হয়েছেন গাড়ির এক সহকারী কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে মাইবাং থানার অন্তর্গত কালাচাঁদ এলাকায়। জানা গিয়েছে, AS31 C 5409 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি শিলচর থেকে লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।…

Read More

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই  তিনটি দোকান, ব্যাপক ক্ষতি

বরাক তরঙ্গ, ৯ মে : ত্রিপুরার বিশ্রামগঞ্জ চৌমুহনী সংলগ্ন বাজারে শনিবার সকালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় বাজারের অন্তত তিনটি দোকান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে…

Read More

মানবতার সেবায় নতুন প্রজন্মের অঙ্গীকার, পাথারকান্দিতে আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ মে : মানবতা, সহমর্মিতা ও সমাজসেবার আদর্শকে সামনে রেখে ভারত-বাংলা সীমান্তবর্তী পাথারকান্দি জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ উপলক্ষে ভারতীয় রেড ক্রস…

Read More

শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৯ মে : যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এই উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শিলচরের তারাপুরস্থিত কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে…

Read More