ছোট দুধপাতিলে ব্রহ্মময়ী কালিকা আশ্রম ও সাধন পীঠের নয়া পরিচালন কমিটি গঠন
বরাক তরঙ্গ, ২৪ মে : ছোট দুধপাতিলের মুরলীধর জিপির শান্তিনগর নিরালা পার্ক সংলগ্ন কমিউনিটি হলে রবিবার বিকেলে স্থানীয় ভক্তবৃন্দের উপস্থিতিতে ব্রহ্মময়ী কালিকা আশ্রম ও সাধন পীঠের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে অনুমোদিত এই কমিটি আগামী দিনে আশ্রমের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি…
