দিল্লির রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২০!

Spread the news

৩ জুন : দক্ষিণ দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি রেস্তরাঁয় আগুন লেগে যায় আচমকাই। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ‘লেমন গ্রিন’ নামের ওই রেস্তরাঁ থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। আগুন কেন লাগল তা এখনও জানা যায়নি।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের সিংহভাগ অংশে। ভিতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। অসমর্থিত সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে ২০।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িটির বেসমেন্ট থেকে এগারো জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ব্যক্তিরা কেমন আছেন, তা জানা যায়নি এখনও পর্যন্ত। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এমন ভয়াবহ দুর্ঘটনার পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *