কর্নাটকের রাজনীতিতে ফের নাটকীয় মোড়, রাজ্যপাল বেঙ্গালুরু ছাড়তেই সিদ্দারামাইয়ার ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে
২৮ মে : কর্নাটকের রাজনীতিতে ফের চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জোর জল্পনা চলছিল, কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশ মেনে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া। কিন্তু তার আগেই বুধবার গভীর রাতে আচমকাই বেঙ্গালুরু ছাড়লেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। ফলে সিদ্দারামাইয়ার সম্ভাব্য ইস্তফা ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্যে। সূত্রের খবর, বুধবার রাত…
