পশ্চিম কাটিগড়ায় অবৈধ চুলাই মদের রমরমা, পুলিশের অভিযানে ধ্বংস কয়েক হাজার লিটার মদ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার জালালপুর, কুশিয়ারকুল বাজার সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ চুলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল। মদের সহজলভ্যতায় এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা। স্থানীয়দের অভিযোগ, জালালপুর, কুশিয়ারকুল সহ একাধিক এলাকায় প্রকাশ্যেই চুলাই মদ তৈরি ও…

Read More

‘শুধু গল্প নয়’ ও ‘প্রতাপ’-এর ২০তম সংখ্যা উন্মোচিত

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়, সমাজ ও সময়কে ভাবারও এক শক্তিশালী মাধ্যম—এই বার্তাকে সামনে রেখে শিলচরে প্রকাশ পেল শৈলেন দাসের প্রথম গল্পসংকলন ‘শুধু গল্প নয়’ এবং ছোট কাগজ ‘প্রতাপ’-এর ২০তম সংখ্যা। রবিবার আশ্রম রোড ও শিশু মন্দির রোডের সংযোগস্থলে সজল ফার্নিচার ও বাবা নাম কেবলম ট্রেডার্সের সহযোগিতায় আয়োজিত এক সাহিত্য-সাংস্কৃতিক…

Read More

লাহরিঘাটে অন্তিম প্রচার বিজেপি ও এআইইউডিএফ দলের :: নগাঁও উপ-নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্রে অন্তিম দিনে তুমুল নির্বাচনী প্রচার সম্পন্ন করেছে শাসক দল বিজেপি এবং এআইইউডিএফ। রবিবার পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় দুই দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। রবিবার বরবরি খেলার মাঠে অনুষ্ঠিত বিজেপির অন্তিম…

Read More

দুর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ ‘বরাক গ্রিন মিশন এনজিও’-র

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ধলাই সমজেলার অধীন শ্যামাচরণপুর জিপির দেড় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করলো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন ‘বরাক গ্রিন মিশন এনজিও’। এদিন সংস্থার তরফে রাজগোবিন্দপুর কমিউনিটি হলে এক সভা আয়োজনের মাধ্যমে স্থানীয় খাসপুর ও রাজগোবিন্দপুর অঞ্চলে বসবাসরত আর্থিক ভাবে দুর্বল এমন পরিবারের মহিলা সদস্যদের হাতে…

Read More

মণিপুরে নিখোঁজ কুকি কৃষকের হাত-পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : মণিপুরের কাংপোকপি জেলায় নিখোঁজ ৭১ বছর বয়সি কুকি কৃষক হেমজাং হাওকিপের মৃতদেহ রবিবার উদ্ধার হয়েছে। হাত-পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লেইমাখং আর্মি হেডকোয়ার্টার্সের কাছে খুনখো কুকি গ্রামের বাসিন্দা হেমজাং হাওকিপ গত ৩ অক্টোবর তাঁর খামারবাড়ি থেকে…

Read More

সোনাবাড়িঘাটে লরির ধাক্কায় গুরুতর আহত যুবক

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সোনাবাড়িঘাট তেমাথায় এক ভয়াবহ দুর্ঘটনা এক যুবক গুরুতর আহত হন। লরির চাকায় যুবকের একটি পা পুরোপুরি পিষে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা তিনটে নাগাদ। আহত যুবক চেংকুড়ির এলগ্রিন গ্রান্টের বাসিন্দা শুকুরাম রিকশন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক বাজারে হেঁটে যাচ্ছিলেন। সেসময় শিলচর দিক থেকে সোনাই যাওয়ার পথে একটি লরির সাইডে…

Read More

মুসলিম নারীদের শিক্ষার অগ্রদূত খুশবুন নেসা খাতুন চৌধুরী আর নেই

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : বাম অঞ্চলের মুসলিম নারীদের শিক্ষার পথ যখন নানা সামাজিক প্রতিবন্ধকতায় রুদ্ধ, সেই সময়ে শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করে অন্যদের জন্যও পথ দেখিয়েছিলেন ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী নারী খুশবুন নেসা খাতুন চৌধুরী। ৯৭ বছর বয়সে রবিবার সকালে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে ধলাই ও ভাগা বাজার এলাকায় শোকের ছায়া…

Read More

চম্পাই থেকে চুরি হওয়া R15 অসম–মিজোরাম সীমান্তে ধলাখালে আটক

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : মিজোরামের চম্পাই থেকে চুরি যাওয়া একটি R15 মোটরসাইকেল অসমে প্রবেশের আগেই অসম–মিজোরাম সীমান্তের ধলাখাল চেকপোস্টে উদ্ধার করা হয়েছে। চেকপোস্টে কর্তব্যরত কর্মীদের তৎপরতা, ধলাই থানার পুলিশ এবং স্থানীয় যুবকের সহযোগিতায় বাইকটি আটক করা সম্ভব হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে মোটরসাইকেলটি চম্পাইয়ের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। জানা…

Read More

১৪ থেকে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩৩তম শিলচর বইমেলা

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শিলচরের ঐতিহ্যবাহী ৩৩তম শিলচর বইমেলা-২০২৬ আগামী ১৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রবিবার শিলচরের সুভাষনগরে ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বইমেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বইমেলা কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক হারাণ দে। সভায় এবারের বইমেলাকে…

Read More

গুয়াহাটিতে STF-এর অভিযানে পাকিস্তানের গুপ্তচর অভিষেক কুমার গ্রেফতার

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ (PIO)-এর নির্দেশে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অভিষেক কুমার সিং। গুয়াহাটির সাতগাঁও থানার অন্তর্গত গান্ধীনগর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে STF তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভের নির্দেশে অভিষেক…

Read More