শরৎপল্লীতে রহস্যমৃত্যু, দোকানের শাটার খুলে উদ্ধার যুবকের দেহ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : শরৎপল্লীর উত্তরাঞ্চলের গঙ্গাপুরে এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে পুলিশের উপস্থিতিতে ‘মা মনসা ডেকোরেটার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শাটার খুলে ওই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে রবিবার থেকে যুবকটিকে ওই প্রতিষ্ঠানের ভিতরে আটকে রাখা হয়েছিল। বিষয়টি মীমাংসার জন্য আলোচনা…
