বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারে কোন টাকা বিলি করা হয়নি, সেটা অষ্টপ্রহর কীর্তনের অনুদান ছিল। এমনটাই এক ভিডিও বার্তায় জানালেন বড়খলার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি প্রার্থী কিশোর নাথ। তিনি বলেন, দু’দিন আগে হিঙ্গলগঞ্জের এক গ্রামে সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন, যেখানে মহিলাসহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর কীর্তন অনুষ্ঠানের কথা উল্লেখ করে অর্থের অভাবের বিষয়টি জানায় কমিটি। সেকথা শুনে তাঁর সঙ্গী তরুণ মণ্ডল প্রকাশ্যে ৫,০০০ টাকা দান করেন। সেখান থেকে ফিরে গাড়ির পাশে এসে দেখতে পান কিছু লোক জড়ো রয়েছেন। এই অভিযোগ তুলেন। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দের জানান। স্থানীয় কিছু লোক বলেন আমরা পুলিশ জানাচ্ছি, তখন তিনি বলেন হ্যাঁ আমিও ভাবছি পুলিশকে খবর দিতে। ইতোমধ্যে পুলিশ পৌঁছে।
পুলিশ ম্যাজেস্ট্রেটকে খবর দিলে ম্যাজেস্ট্রেট পৌঁছে গাড়ি তল্লাশি করে কোনও নগদ টাকা বা বেআইনি জিনিস কিছুই পায়নি। কিশোর নাথ বলেন, “নির্বাচনকালীন গাড়ি চেকিং স্বাভাবিক, কিন্তু সেই ঘটনাকে বিকৃত করে রাতের টাকা বিলির মতো দেখানো হচ্ছে। আমাকে কোথাও আটক বা গ্রেফতার করা হয়নি, সব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।” তিনি বলেন, একদিন পর কিছু পোর্টাল ও সোশ্যাল মিডিয়া ইচ্ছাকৃতভাবে বিষয় বাড়িয়ে দেখাচ্ছে। শেষে কিশোর নাথ সকলকে খবর যাচাই করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।



