শিলচরে মাধ্যমিক পরীক্ষার টপারদের সংবর্ধনা দীপায়ন চক্রবর্তীর
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রের ২৯টি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার স্কুল টপারদের সম্মান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গান্ধী ভবনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,…
