বরাক তরঙ্গ, ২৯ জুন : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূঞা মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে লক্ষীপুরের রবিন খাদেম অ্যাকাডেমি ৪-২ গোলে লায়লাপুর এফসি-কে পরাজিত করে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে রবিন খাদেম অ্যাকাডেমি। দলের হয়ে রোমল ৩ ও ৬ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। ৮ মিনিটে লায়লাপুর এফসির হয়ে সামসুল গোল করে ব্যবধান কমিয়ে দিলে ১২ মিনিটে একটি গোল করে দলকে সমতায় নিয়ে আসেন আবজাল। কিন্তু বেশি সময় সমতায় থাকতে পারেনি লায়লাপুর। ১৬ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দেন অ্যাকাডেমির রন্টাইপু ২০ মিনিটে শেইত্রজিত আরও একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য রবিন খাদেম অ্যাকাডেমির রোমলকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। দীপুকুমার দাস তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া টুর্নামেন্টে সম্ভাবনাময় পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রাহুল আলম-কে সর্বকনিষ্ঠ খেলোয়াড় পুরস্কারে সম্মানিত করা হয়।
ম্যাচ পরিচালনা করেন প্রবীণ বর্মন, শহিদ চৌধুরী, আবু আব্বাস এবং আবেদ রসুল।



