মণিপুরে জঙ্গি হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত
বরাক তরঙ্গ, ৬ জুলাই : সোমবার বিকেলে মণিপুরের উখরুল জেলার নুংশাং কং (লুংশাং নদী)-এর কাছে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় ৪০ আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হন। উখরুল জেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় জওয়ানরা ৪০ অসম রাইফেলসের ছাংছাক ব্যাটালিয়নের সদর দপ্তরে ফিরে যাচ্ছিলেন।…
