ছাড়া পেলেন রাহুল গান্ধী, মন্দির মার্গ থানা ছাড়লেন সোনিয়াও

২১ জুলাই : আটক হওয়ার কয়েক ঘণ্টা পরে ছাড়া পেলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। তাঁকে আটক করার পরেই মন্দির মার্গ থানায় গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুলকে মুক্তি দেওয়ার পরেই থানা ছাড়েন তিনি।তাঁর সঙ্গে ছাড়া হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকেও। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দিল্লিতে ছাত্রদের বিক্ষোভে লাঠিচার্জ-সহ একাধিক ইস্যুতে…

Read More

দোকানে টিপার, খালাসির মর্মান্তিক মৃত্যু

দোকানে ঢুকে পড়ল টিপার, খালাসির মর্মান্তিক মৃত্যুবরাক তরঙ্গ, ২১ জুলাই : শিলচর থানার অন্তর্গত ঝাপিরবন্দ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টিপার গাড়ির খালাসির মৃত্যু হয়েছে। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শিবা তন্তুবা (২৯)। তিনি হাতিছড়া এলাকার বাসিন্দা ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, একটি টিপারের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে টিপারটি নিয়ন্ত্রণ…

Read More

গুয়াহাটিতে ডিজিটাল ডিজাইন ও থ্রিডি প্রিন্টিং সেন্টার অব এক্সেলেন্সের উদ্বোধন, শিল্পোন্নয়নে নতুন দিগন্ত

বরাক তরঙ্গ, ২১ জুলাই: অসমকে উন্নত উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিল্পোন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কামরূপ জেলার বঙরাস্থিত টেক সিটিতে ডিজিটাল ডিজাইন ও থ্রিডি প্রিন্টিং সেন্টার অব এক্সেলেন্স-এর উদ্বোধন করা হয়েছে। এই অত্যাধুনিক কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই), তেল ও গ্যাস, খনি, কৃষি এবং শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে…

Read More

একুশে জুলাই অমর ভাষা শহিদ দিবসে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের শ্রদ্ধাঞ্জলি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জুলাই: অমর একুশে জুলাই ভাষা শহিদ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, অসমে বাংলাভাষার অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে এবং বিভিন্ন কৌশলে বাঙালি সমাজকে অবদমিত করে রাখার চেষ্টা চলছে। তাই…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে শহিদ জগন-যীশু স্মরণ দিবস পালিত

বরাক তরঙ্গ, ২১ জুলাই : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ৪০তম শহিদ জগন-যীশু (দিব্যেন্দু দাস ও জগন্ময় দেব) আত্মবলিদান দিবস পালিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ বেদির সামনে জগন-যীশুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের…

Read More

জিরিঘাটে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার এক

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২১ জুলাই : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জিরিঘাট পুলিশ ও আসাম রাইফেলস। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে জিরিঘাট হয়ে মাদক পাচারের…

Read More

ভাষা শহিদ দিবসে শ্রীভূমিতে সতু রায়ের বার্তা, নতুন প্রজন্মকে এগিয়ে আসার ডাক

ধর্ম নয়, মাতৃভাষার পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৬১ সালের ১৯ মে এবং ১৯৮৬ সালের ২১ জুলাই বরাক উপত্যকার ভাষা আন্দোলনে আত্মবলিদানকারী ভাষা শহিদদের স্মরণে মঙ্গলবার শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ভাষা শহিদ দিবস। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শম্ভুসাগর উদ্যানের ভাষা শহিদ স্মারক প্রাঙ্গণে মাল্যদান,…

Read More

আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে শিলচরে এআইডিএসও-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২১ জুলাই : দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে এবং ছাত্র-যুবদের বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের ২১-২২ জুলাই দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর…

Read More

জাতীয় সড়কের বেহাল দশা, আটকে গেল মন্ত্রীর গাড়ি

বরাক তরঙ্গ, ২১ জুলাই : দীর্ঘদিনের অব্যবস্থাপনার জেরে খোয়াই–আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের প্রকাশ্যে এল। মঙ্গলবার সুবলসিং পাহাড় এলাকায় কাদায় আটকে পড়ে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি। শেষ পর্যন্ত তাঁর দেহরক্ষীদের চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল কাদা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে প্রায় দুই ঘণ্টা…

Read More

ফ্রি অ্যাডমিশনের দাবিতে পড়ুয়াদের আন্দোলনে উত্তাল পাথারকান্দি কলেজ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জুলাই : সরকারি কলেজে সকল শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি (ফ্রি অ্যাডমিশন) নিশ্চিত করার দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী পাথারকান্দি কলেজ। শতাধিক ছাত্রছাত্রী হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল…

Read More