কচুদরমে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জুলাই : মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে আরও একটি সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলার কচুদরম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০টি সাবানের কৌটায় লুকিয়ে রাখা মোট ১১৯.১১ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত…
