দোকানে টিপার, খালাসির মর্মান্তিক মৃত্যু

Spread the news

দোকানে ঢুকে পড়ল টিপার, খালাসির মর্মান্তিক মৃত্যু
বরাক তরঙ্গ, ২১ জুলাই : শিলচর থানার অন্তর্গত ঝাপিরবন্দ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টিপার গাড়ির খালাসির মৃত্যু হয়েছে। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শিবা তন্তুবা (২৯)। তিনি হাতিছড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি টিপারের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে টিপারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় দোকানের চালের কাঠের একটি অংশ শিবা তন্তুবায়ের বুকে বিদ্ধ হয়। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শিলচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত টিপারটি বাজেয়াপ্ত করে এবং তদন্ত শুরু করে। মঙ্গলবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *