জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিলচরে বামপন্থী দলগুলির বিক্ষোভ
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল একাধিক বামপন্থী দল। শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে বামপন্থী দলের কর্মী-সমর্থকরা জমায়েত হন। বিক্ষোভ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন বক্তারা। কর্মসূচিতে সিপিআই(এম)-এর পক্ষে…
