মণিপুরে ফের হিংসার আগুন, একদিনে সাতজনের মৃত্যু! পুড়িয়ে দেওয়া হল পুলিশ থানা, নিখোঁজ দুই নাগা বাসিন্দা

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মণিপুরে নতুন করে হিংসার ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিভিন্ন জেলায় একদিনে সাতজনের মৃত্যুর খবর, একটি পুলিশ থানা পুড়িয়ে দেওয়া এবং সাধারণ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সমাজমাধ্যমে নিজের উদ্বেগ প্রকাশ করে বীরেন সিং লিখেছেন, “সাতজনের…

Read More

উত্তর-পূর্বের লোককথা ও ঐতিহ্য সংরক্ষণে অ্যানিমেশন কর্মশালা আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোককথা ও প্রাচীন কারুশিল্পকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ এবং বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো পাঁচ দিনের জাতীয় কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগ ও ভারতীয় জ্ঞান পরম্পরা কেন্দ্রের যৌথ উদ্যোগে ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের (আইসিএসএসআর) আর্থিক সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।…

Read More

মহালয়ার দিনে শাড়ি-বস্ত্র বিতরণ গীতবৃত্তিয়া ফাউন্ডেশনের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মহালয়া ও আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত গীতবৃত্তিয়া ফাউন্ডেশন। শনিবার মহালয়ার দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন দুঃস্থ মহিলার মধ্যে শাড়ি-বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের পরিচালক ধ্রুব কুমার দেব জানান, প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি-বস্ত্র তুলে…

Read More

মহালয়ায় শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের ভক্তের মধ্যে পানীয় জল বিতরণ

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : দেবীপক্ষের সূচনা ও মহালয়ার পুণ্যতিথি উপলক্ষে শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের উদ্যোগে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এদিন আশ্রমের পক্ষ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়। মহালয়া উপলক্ষে সকাল থেকেই শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।…

Read More

গোয়ালপাড়ায় শিশু-মহিলাসহ ১২ বাংলাদেশি আটক, দালালের সাহায্যে ভারতে প্রবেশের দাবি

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : গোয়ালপাড়ায় শিশু ও মহিলাসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোয়ালপাড়া বাসস্ট্যান্ডের কাছে তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে গোয়ালপাড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, গুয়াহাটি থেকে আসা একটি বাসে করে গোয়ালপাড়ায় পৌঁছেছিলেন ওই ১২ জন।…

Read More

মহালয়ার প্রভাতে বর্ণাঢ্য পরিবেশে মুখরিত হাইলাকান্দি

আগমনী সুরে মাতল শহর, সামাজিক বার্তা নিয়ে পথে বিভিন্ন সংগঠন_____ নীলকণ্ঠ চৌধুরী, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যপ্রভাতে আগমনী সুরে মুখরিত হয়ে উঠল হাইলাকান্দি শহরের আকাশ-বাতাস। শনিবার ভোর থেকেই শহরের রাজপথে নামে মানুষের ঢল। দুর্গাপুজোর আগাম বার্তা বিনিময়, পুরনো দিনের স্মৃতিচারণ এবং পরিচিতজনদের সঙ্গে নস্টালজিক আড্ডায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরের সর্বত্র।…

Read More

ইতিহাসের পাতায় স্মরণীয় কাটলিছড়ার মহালয়ার প্রভাত, জনসমাগমে ভাঙল গত বছরের রেকর্ড!

বিশেষ প্রতিবেদক, কাটলিছড়া।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যপ্রভাতে জনসমাগমের নতুন নজির গড়ল কাটলিছড়া। গত বছরের তুলনায় এবার মানুষের ভিড় ছিল অনেক বেশি। কাটলিছড়া বাইপাস সংলগ্ন ওভারব্রিজ এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। দক্ষিণ হাইলাকান্দি, লালাবাজার, হাইলাকান্দি-সহ দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসেন মহালয়ার এই…

Read More

এসআইআর ইস্যুতে দিল্লিতে বিক্ষোভের আগে আটক অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠীসহ একাধিক ব্যক্তি

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ১০ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR)-এ কথিত কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ…

Read More

‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’

।। প্রদীপ দত্তরায় ।।(লেখক ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)১০ অক্টোবর : কাঙ্ক্ষিত ভালো কিছুর জন্য প্রতীক্ষা না তার প্রাপ্তি- কোনটি মধুরতর? স্যামুয়েল বেকেটের কালজয়ী নাটক ‘ওয়েটিং ফর গোডো’ শুরু হয় দুই কেন্দ্রীয় চরিত্র ভ্লাদিমির আর এস্ট্রাগনের ‘গোডো’ নামক এক ব্যাক্তির প্রতীক্ষায় যে তাদের অকিঞ্চিৎকর জীবনকে অর্থবহ করে তুলতে পারে। দিনের পর…

Read More

অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হাজোতে। দুর্ঘটনায় নিহত দুই যুবক হলেন জয়ন্ত বর্মন ও বিকি বড়ো। তাঁদের মধ্যে জয়ন্ত বর্মনের বাড়ি কামরূপ জেলার শিঙিমারিতে। অপর যুবক বিকি বড়োর বাড়ি গোয়েরেশ্বরে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।…

Read More